বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বসুন্ধরা গ্রুপ ক্যাশ বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে ০৯ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:
- প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
- চাকরির ধরন: বেসরকারি চাকরি
- প্রকাশের তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- পদ ও লোকবল: নির্ধারিত নয়
- আবেদন করার মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ০৯ মার্চ ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: bashundharagroup.com
পদ বিবরণী:
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ)
- বিভাগ: ক্যাশ
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে বিবিএ/বি.কম/এম.কম
- অন্যান্য যোগ্যতা: দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক নগদ প্রতিবেদন প্রস্তুত; আর্থিক রেকর্ডে দক্ষতা
- অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: শুধু পুরুষ
- বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন. আবেদনের শেষ সময়: ০৯ মার্চ ২০২৫.